১১ দলীয় জোট লংমার্চে গোপালগঞ্জে কোনো পথসভা করবে না

আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের লংমার্চে গোপালগঞ্জের কোথাও কোনো পথসভা বা অন্য কোনো কর্মসূচি পালন করা হবে না। এদিন জোটের নেতাকর্মীরা শুধু গোপালগঞ্জ জেলার মহাসড়ক ব্যবহার করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম।
ভিডিও বার্তায় অধ্যাপক রেজাউল করিম বলেন, ৩১ অক্টোবর ঢাকার থেকে শুরু হওয়া লংমার্চটি ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। তবে লংমার্চ উপলক্ষে গোপালগঞ্জে পূর্বনির্ধারিত কোনো পথসভা বা অন্য কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের নেতাকর্মীরা এদিন শুধু গোপালগঞ্জ জেলার মহাসড়ক ব্যবহার করবেন।
ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহল লংমার্চকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ধরনের প্রচারণা গুজব উল্লেখ করে তিনি গোপালগঞ্জবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





