ফুটবল

৮ গোলের নাটকীয়তায় ১৫ মিনিটে রোনালদোর হ্যাটট্রিক

সৌদি প্রো লিগ

৮ গোলের নাটকীয়তায় ১৫ মিনিটে রোনালদোর হ্যাটট্রিক

RIYADH, SAUDI ARABIA – OCTOBER 29: Cristiano Ronaldo of Al Nassr celebrates after scoring his team’s fifth goal during the Saudi Pro League match between Al Nassr and Al Kholood at Al Awwal Park on October 29, 2026 in Riyadh, Saudi Arabia. (Photo by Abdullah Ahmed/Getty Images)

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। আল-খোলুদ ক্লাবের বিপক্ষে বড় জয়ে অবদান রাখার পাশাপাশি ক্যারিয়ারে ৬৭তম হ্যাটট্রিকের দেখা পেলেন সিআর সেভেন। দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে দলের জয় নিশ্চিত করেন আল-নাসের অধিনায়ক।

ম্যাচের ১৬ মিনিটে জুলিয়েন ডোমিনগুয়েসের গোলে এগিয়ে যায় সফরকারী আল-খোলুদ। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৩৮ মিনিটে সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানের গোলে ২-১এ এগিয়ে যায় আল-নাসের। বিরতির আগ মুহূর্তে যোগ করা সময়ে লোইক এসোম্বা নাসেরের জালে গোল জড়ালে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে গোল করে নাসেরকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন পর্তুগিজ মহাতারকা। ৭২ ও ৮১ মিনিটে আরও দুই গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। শেষদিকে যোগ করা সময়ে পেনাল্টি থেকে ডোমিনগুয়েস নিজের দ্বিতীয় গোলটি করে আল-খোলুদের হারের ব্যবধান কমান।

জয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আল-নাসের। হ্যাটট্রিকে রোনালদোর মোট ক্যারিয়ার গোল দাঁড়াল ৯৮৫তে।

বিষয়:আল খোলুদ আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…