ব্যালন ডি’অর: এক নজরে কে কোন পুরস্কার পেলেন

এবারের ব্যালন ডি’অরে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে নাম লিখিয়েছেন হ্যারি কেন। মেয়েদের শ্রেষ্ঠত্বে অ্যালেক্সিয়া পুতেল্লাস। ছেলেদের সেরা ক্লাব পিএসজি, মেয়েদের বার্সেলোনা। বিশ্বকাপের পর বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন স্পেনের লুইস ডে লা ফুয়েন্তে ও বার্সেলোনা নারী দলের পেরে রোমেউ। টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ খেলোয়াড় বার্সেলোনা ও স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। সেরা গোলরক্ষক বিশ্বকাপজয়ী স্পেনের উনাই সিমন।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়া হয় তাদের হাতে। বর্ষসেরা খেলোয়াড় এবং সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছেন দুজন ইংলিশ, মেয়েদের বর্ষসেরা স্ট্রাইকার হয়েছেন একজন মেক্সিকান। বাকি সবকয়টি ব্যক্তিগত পুরস্কার গেছে স্প্যানিয়ার্ডদের হাতে।
এক নজরে এবারের ব্যালন ডি’অর
মেয়েদের বর্ষসেরা: স্পেন ও বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস।
ছেলেদের বর্ষসেরা: ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেন।
ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক: স্পেনের উনাই সিমন।
মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক: স্পেন ও বার্সেলোনার ক্যাটা কোল।
ছেলেদের বর্ষসেরা কোচ: স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে।
মেয়েদের বর্ষসেরা কোচ: বার্সেলোনার পেরে রোমেউ।
ছেলেদের বর্ষসেরা উদীয়মান: স্পেন ও বার্সেলোনার লামিন ইয়ামাল।
মেয়েদের বর্ষসেরা উদীয়মান: স্পেন ও বার্সেলোনার ভিকি লোপেজ।
ছেলেদের বর্ষসেরা স্ট্রাইকার: ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেন।
মেয়েদের বর্ষসেরা স্ট্রাইকার: মেক্সিকো ও পাচুকার শার্লিন কোরাল।
সক্রেটিস অ্যাওয়ার্ড: ইংল্যান্ড ও আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকা।
ছেলেদের বর্ষসেরা ক্লাব: পিএসজি।
মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা।



