সরকারের চার বছর পূর্তিতে আর্মি স্টেডিয়ামে কনসার্ট

কনসার্ট
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চার বছর পূর্তিতে ১২ জানুয়ারি শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্ট এর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘উন্নয়ন ও সাফল্যের চার বছর’ শীর্ষক কনসার্টটি।
কনসার্টে থাকছে জেমস্ (নগর বাউল), দলছুট, সোলস্, মমতাজ, চিরকুট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনা। ডাঃ নুজহাত চৌধুরী এবং তানিয়া হোসেনের উপস্থাপনা এবং আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।
অনলাইন রেজিস্ট্রেশনের মধ্যমে (http://www.fourthyearcelebration.com) যে কেউ কনসার্টটিটে উপস্থিত থাকতে পারবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






