পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে নেওয়ার তিন দিনের মাথায় আবারও স্বপদে ফিরেছেন হাবিবুল বাশার সুমনকে।
বিসিবি সভাপতি নজামুল হাসান পাপান আজ সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে, রবিবার মিরপুরে ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে ছিলেন, ‘হাবিবুল বাশার সুমনকে দিয়ে নারী ক্রিকেট দলের জন্য গঠন করা হয়েছে এক সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি।’
নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়া এতদিন ধরে সম্পাদন করতেন পুরুষ দলের তিন নির্বাচকই। এবারই প্রথম বারের মতো নতুন করে নারী দলের জন্য নির্বাচক রেখেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে হাবিবুল বাশারকে সরিয়ে নেওয়া তার জায়গায় নতুন আরেকজনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পাপন।






