নাইজেরিয়া ম্যাচে মেসির অনুমতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে দাবি করেছেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি। বলছেন, মেসিকে বরং তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন।
দ্বিতীয় রাউন্ডে উঠতে মেসিরা নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয়। ওই ম্যাচের কয়েকটি ফুটেজের ওপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম দাবি করে, দ্বিতীয়ার্ধে আগুয়েরোকে মাঠে নামাতে সাম্পাওলি মেসির অনুমতি চেয়েছিলেন।
কিন্তু ৫৮ বছর বয়সী কোচ বলছেন, ‘বিষয়টি আমার মনে আছে। আমার খেলোয়াড়দের আমি কী বলেছি, সেটি ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন তেমন কিছু নয়। তাকে নির্দেশনা দিচ্ছিলাম। কোনো কিছুর জন্য আলাপ কিংবা অনুমতি চাইনি।’
ফ্রান্স ম্যাচের আগে তিনি এক ভারসাম্যপূর্ণ আর্জেন্টিনা দলের স্বপ্ন দেখছেন, ‘আমি এমন একটি দলের স্বপ্ন দেখি, যারা প্যাশন নিয়ে খেলবে। কর্তৃত্ব দেখাবে। যদি আমরা বল কন্ট্রোল করতে না পারি তাহলে সেটা হবে শারীরিক ম্যাচ।’








