বিনোদন

স্পেলিং স্টার: টপ হান্ড্রেড থেকে সেরা ২৪-এ যারা

স্পেলিং স্টার: টপ হান্ড্রেড থেকে সেরা ২৪-এ যারা

শিশুদের ইংরেজি বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর প্রথম সিজন চলছে। এই প্রতিযোগিতায় রবিবার টপ হান্ড্রেড এর গ্রুপ বি’র ৫০ জন থেকে বেছে নেওয়া হয়েছে সেরা ১২ প্রতিযোগীকে।

গ্রুপ ‘বি’-এর বেস্ট টুয়েলভ হলো: সাইফান শাখির, রেজওয়ানা হোসাইন ফিহা, জোবায়ের আহমেদ, মেজবুয়াল ইসলাম, ওয়াসফিয়া ওসমান, মাহজাবিন রহমান, অলকেশ মিত্র, ইসরাত জাহান মিথিলা, সুহেল সাদী, আদিফা তেহেরিম আদিবা, উমার আবদুল্লাহ মুজির ও ফায়াজ সামিত।

এর আগে শুক্রবার সেরা হান্ড্রেড এর গ্রুপ-এ’র ৫০ জন থেকে বাছাই হয় সেরা ১২ জন। গ্রুপ ‘এ’-এর বেস্ট টুয়েলভ হিসেবে: রয়েছে ফাইরুজ মালিকা, আবদুল্লাহ আয়মান তাবিব, সাবরিন জাহান ইফা, আবু সাঈদ, সারাহ সিদ্দিকা, ওয়াসিফ আবদুল্লাহ আবীর, আবদুল্লাহ আল মাহদী, শাহরিয়ার হোসেন সাইফ, আবদুল্লাহ আল ওয়াসি, মুয়াজ মুহাম্মদ, আফিয়া ইবনাত এবং সামিয়া ইয়াসের।

আগামী শুক্রবার গ্রুপ-এ প্রতিযোগীরা মুখোমুখি হবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। একইভাবে রবিবার মুখোমুখি হবে গ্রুপ-বি প্রতিযোগীরা।

দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘স্পেলিং স্টার ২০২৬’ প্রতিযোগিতাটি প্রতি সপ্তাহের শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে। শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

গত আগস্ট মাসে সারা দেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয় ৪০০ শিক্ষার্থী। দেশের আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় ১০০ জন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে তিন লাখ টাকা, প্রথম রানারআপ দুই লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবে এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে। এ ছাড়া সেরা দশে স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে একটি করে ল্যাপটপ।

বিষয়:ইংরেজি বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা শিশুদের প্রতিযোগিতা স্পেলিং স্টার ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…