চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের অন্তিম যাত্রাতেও জনসমুদ্র, গান স্যালুটে বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
জনসমুদ্রের মাঝে জুবিনের শেষ বিদায়, গান স্যালুট. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর ৫ঞ্চম দিনের মাথায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষকৃত্য সম্পন্ন হচ্ছে জুবিন গার্গের। এদিন তাকে অন্তিম বিদায় জানানোর দিন।

মঙ্গলবার সকালে পঞ্চভূতে বিলীন হলেন প্রিয় এই গায়ক। সেই মুহূর্তে দাঁড়িয়েও অসমীয়রা বলছেন, মৃত্যুর পরেও তাদের মননে জুবিন জীবিত থেকে যাবেন আজীবন!

জনসমুদ্রের মধ্যে জুবিনের অন্তিম যাত্রা, গান স্যালুটে বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্রবার সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন খ্যাতনামা গায়ক জুবিন গার্গ। রবিবার ভোরে আসামে পৌঁছে গায়কের নিথর দেহ। চোখের জলে ভূমিপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তার হাজারো অনুরাগী। সোমবারেও চলে শেষ শ্রদ্ধা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতসকালে জুবিনের শেষকৃত্যেও তেমনই দৃশ্য ক্যামেরাবন্দি হল।

জনসমুদ্রের উপস্থিতিতে জুবিনের অন্তিম যাত্রা, গান স্যালুটে বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ গায়কের কফিনবন্দি দেহ দেখে ভেঙে পড়েছে আট থেকে আশির প্রজন্ম। চোখের জল বাঁধ মানছে না আসামবাসীদের। বিগত তিন দিন ধরে কার্যত অচল অসম!

মঙ্গলবার জুবিনের শেষকৃত্যের জন্য গুয়াহাটির জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ ছিল। আর গায়কের এই শেষকৃত্যের এমন জনসমুদ্রই বিশ্বের সর্ববৃহৎ চতুর্থ জমায়েত হিসেবে নাম লেখাল ‘লিমকা বুক অব রেকর্ডে’।

Reneta

বিগত দুই দিনের মতো সেই ভালোবাসার জনস্রোতে ভেসে মঙ্গলবারও অন্তিমস্থলে পৌঁছান জুবিন। তার মুখাগ্নি করেন তার বোন পামি বরঠাকুর ৷ সঙ্গে ছিলেন জুবিন ঘনিষ্ঠ অরুণ গার্গ এবং তার দীর্ঘদিনের সহকর্মী রাহুল গৌতম শর্মা ।

জনসমুদ্রের মাঝে জুবিনের শেষ বিদায়, গানের স্যালুট প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ স্টেডিয়াম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কামারকুচি এনসি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ আসাম পুলিশ গান স্যালুট জানান এই বিখ্যাত গায়ককে।

এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাসহ প্রশাসনের অন্যান্য কর্তারা। ভিড় জমান লক্ষাধিক অনুরাগী৷ লাল চন্দন কাঠে সাজানো চিতায় তোলা হয় গায়কের দেহ ৷ পুরোহিতদের মন্ত্রোচ্চারণে চোখের জলে জুবিনকে শেষ বিদায় জানায় আসাম৷

জনসমুদ্রের মধ্যে জুবিনের অন্তিম যাত্রা, গান স্যালুটে বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী এবং আসাম গণপরিষদের (এজিপি) কার্যকরী সভাপতি কেশব মহন্ত জানিয়েছেন, কামারকুচির শেষকৃত্যস্থলে জুবিন গার্গের স্মৃতিসৌধ নির্মাণের জন্য ১০ বিঘা জমি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অতুল বোরার মন্তব্য, “গায়কের পরিবারের সঙ্গে কথা বলেই স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। গোটা অসম জুবিনকে ভালোবাসে, শ্রদ্ধা করে। জুবিনের বিপুল জনপ্রিয়তার জন্যেই অসমের পাশাপাশি গোটা দেশের মানুষ এখানে এসেছেন।”

এদিকে প্রয়াত গায়কের শেষ স্মৃতি আঁকড়ে রাখতে তার পায়ের ছাপ নিয়ে মোম দিয়ে পাদুকা তৈরি করেছেন শিল্পী দিগন্ত ভারতী। নেটপাড়ার ভাইরাল সেই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামগান স্যালুটজুবিন গার্গভারতীয় গায়কলিড বিনোদনশেষকৃত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT