চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে জিদানের সেই ঢুস নিয়ে মুখ খুললেন ক্যানাভারো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

জার্মানির বার্লিনে ২০০৬ বিশ্বকাপের ফাইনাল। ১-১ সমতার ম্যাচে তখন নিষ্পত্তির জন্য লড়ছে ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও ইতালি। ম্যাচটি ছিল ফ্রান্স অধিনায়ক জিনেদিন জিদানের জাতীয় দল জার্সিতে ক্যারিয়ারের শেষ লড়াই। প্রথমার্ধে সপ্তম মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়েও নিয়েছিলেন তিনি।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ১১০ মিনিটে ইতালির ডিফেন্ডার ও ফাইনালের গোলস্কোরার মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিদান। দীর্ঘদিন পর বিশ্বকাপের সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ইতালির সাবেক অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো।

আজ্জুরিদের সাবেক অধিনায়ক ক্যানাভারো বলছেন, খুব কাছে থেকেই জিদানের ঢুস মারার শব্দ শুনেছিলাম- ‘আমি সেই শব্দটা শুনেছিলাম। আমি খুব কাছেই ছিলাম।’

তবে তাদের মধ্যে কী ধরনের শব্দ বিনিময় হয়েছিল তা শুনতে পারেননি ২০০৬ সালে ব্যালন ডি’অর জয়ী তারকা ডিফেন্ডার। তার মতে, ‘তারা একে অপরকে কী বলেছিল সেটা শুনতে পাইনি। কিন্তু জিজু মাথা দিয়ে মার্কোর বুকে আঘাত করেছিল, তা শুনেছিলাম। এমনকি আমি এটাও জানি না প্রকৃতপক্ষে কী ঘটেছিল এবং কে কাকে কী বলেছিল। তারপর মার্কো আমাকে বলল আমার বুকে ঢুস মেরেছে।’

ওই ঘটনার পর মাতেরাজ্জি প্রকাশ করেছিলেন আসলে কী হয়েছিল। ইতালিয়ান ডিফেন্ডারের মতে, ‘আমি তেমন কোন বাজে কথাই বলিনি। সে আমাকে তার জার্সি নিতে বলেছিল। আমি না করেছিলাম এবং বলেছিলাম তার চেয়ে বরং তোমার বোনকে পছন্দ করব।’

ওই ঘটনার পর টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। ক্যানাভারোর নেতৃত্বে বিশ্বকাপ জেতে ইতালি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজার্মানিজিদানফ্রান্সবার্লিনব্যালন ডি”অরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT