ফুটবল

ইংলিশ গোলরক্ষকের বীরত্বে স্পেনের রেকর্ড থামল, বড় হোঁচট ইতালির

সহজ জয় ফ্রান্স-ক্রোয়েশিয়ার

ইংলিশ গোলরক্ষকের বীরত্বে স্পেনের রেকর্ড থামল, বড় হোঁচট ইতালির

নেশনস লিগে রোববার রাতে ৪৩ ম্যাচে এসে থেমেছে স্পেনের অপরাজিত যাত্রার রেকর্ড। ইতিহাসে যেকোনো ছেলেদের জাতীয় দলের এটাই সর্বোচ্চ টানা জয়। ইংল্যান্ডের বিপক্ষে হেরে রেকর্ডে ইতি বিশ্বচ্যাম্পিয়নদের। একই রাতে ইতালির জালে এক হালি গোল দিয়েছে বেলজিয়াম। তুরস্কের বিপক্ষে ফ্রান্স এবং চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জিতেছে ক্রোয়েশিয়া। সান মারিননোকে ৭-২ গোলে হারিয়েছে ফিনল্যান্ড।

রাতে স্পেনের মাঠে ৩-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড, ম্যাচে জয় তোলে ৩-২ গোলে। ৪৫ মিনিটে হ্যারি কেনের গোলে প্রথমে লিড নেয় ইংলিশরা। ৫৩ মিনিটে এজরি কনসা ব্যবধান দিগুণ করেন। ৫৭ মিনিটে বেন হোয়াইট তৃতীয় গোলটি করেন। ৬৩ মিনিটে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সফরকারীরা ১০ জনে পরিণত হয়। সুযোগ পায় স্পেন। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান মিকেল ওয়েরজাবাল। ৭৫ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ৩-২ হয়। শেষদিকে একের পর এক আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। তবে জালের দেখা পায়নি, টানা সেভ করেন ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। লিডস ইউনাইটেডের এই গোলরক্ষকের সামনে ব্যর্থ হয় স্পেনের আক্রমণভাগ। জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড, অন্যদিকে রেকর্ড থামে বিশ্বচ্যাম্পিয়নদের।

বেলজিয়াম শুরুটা করে ইতালি, শেষে পর্যন্ত ৪-১ গোলে হেরেছে তারা। ১১ মিনিটে পিও এস্পোসিতোর গোলে লিড নেয় আজ্জুরিরা। সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি সফরকারীরা, একে একে হজম করে ৪ গোল। ১৫ মিনিটে বেলজিয়ানদের সমতায় ফেরান ম্যাক্সিম ডি কুইপার। ২২ মিনিটে লিড নেয় নাথান এনগয়। ২৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন জেরেমি ডকু। ৮০ মিনিটে চতুর্থ গোলে করেন ডিয়েগো মোরেরা।

ঘরের মাঠে তুরস্ককে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। আমির হান টপকু নিজেদের জালে বল জড়ালে লিড নেয় ফরাসিরা। ৮০ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে ব্যবধান দিগুণ হয় স্বাগতিকদের। ৯০ মিনিটে আব্দুলকারিম বারদাকির গোলে ব্যবধান কমায় তুরস্ক।

ঘরের মাঠে চেকিয়াদের ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের দুই মিনিটের মাথায় ইভান পেরিসিচের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৮৪ মিনিটে অ্যাডাম হ্লোজেকের গোলে সমতায় ফেরে চেক প্রজাতন্ত্র। ৮৭ মিনিটে লোভ্রো মায়ার জয়সূচক গোলটি করেন।

বিষয়:ইতালি ইংল্যান্ড নেশনস লিগ ফ্রান্স বেলজিয়াম স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…