সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের কোচ লুইস ক্যাস্ত্রোর আগামী মৌসুমে ক্লাবে থাকা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। তার জায়গায় দলটির মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার সাবেক কোচ জিনেদিন জিদানকে চেয়েছেন বলে আলোচনা উঠেছে।
গত মৌসুমে আল হিলাল আল নাসের সঙ্গে ১৪ পয়েন্টের স্পষ্ট ব্যবধান রেখে শিরোপা জিতেছে। ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে সৌদি সুপার কাপে আল নাসের ৪-১ গোলের বড় ব্যবধানে আল হিলালের কাছে হেরেছে। পরাজয়ের পর আলোচনা উঠেছিল, পর্তুগিজ মহাতারকা কোচের পারফরম্যান্সে খুশি নন।
স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা কোচের কাছে এমন টোটকা চান যেখানে শেষ মিনিট পর্যন্ত জয়ের লড়াই জারি থাকবে। সেজন্য রোনালদো ফ্রান্সের সাবেক অধিনায়ক জিনেদিন জিদানকে সৌদিতে চান।
ফ্রেন্সম্যানকে সৌদিতে আনতে চান এটাই প্রথম খরব নয়। গত মৌসুমে এমন খরব রটেছিল, আল ইত্তিহাদ ৫২ বর্ষী জিদানকে ক্লাবে আনতে চেয়েছিল। করিম বেনজেমাকে দলে ভেড়ানোর সময় জিদানকে ক্লাবে আনার চেষ্টা করেছিল সৌদি ক্লাবটি।







