পর্তুগাল জার্সিকে বিদায় জানালেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় অবসরের খবর জানান পর্তুগিজ কিংবদন্তি।
৪১ বর্ষী মহাতারকা জানান, নভেম্বরের আন্তর্জাতিক থেকে ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেবেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার রেকর্ড সঙ্গী করে বিদায় বললেন তিনি।
ভিডিওবার্তায় রোনালদো বলেছেন, ‘পর্তুগালের জনগণের উদ্দেশ্যে বলছি, আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেয়ার দিন এসে গেছে। কখনও ভাবিনি যে এটি শুধু আমার একার। কিন্তু ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য এবং দায়িত্ব আমার ছিল।’
২০০৩ সালের ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে অভিষেক হয় রোনালদোর। এরপর জাতীয় দল জার্সিতে ২৩৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৪৬টি। ৬টি বিশ্বকাপে অংশ নিয়েছেন, শিরোপা জেতা হয়নি। দেশের জার্সিতে জিতেছেন ৩টি আন্তর্জাতিক শিরোপা, ইউরো চ্যাম্পিয়নশিপ ২০১৬, নেশনস লিগ ২০১৯ ও ২০২৫। ব্যক্তিগত অর্জনে রয়েছে ৫টি ব্যালন ডি’অর।






