ফুটবল

রোনালদো পরবর্তী পর্তুগালের প্রথম স্কোয়াডে যারা

রোনালদো পরবর্তী পর্তুগালের প্রথম স্কোয়াডে যারা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিংবদন্তির বিদায়ের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে পর্তুগাল। ৫ বারের ব্যালন ডি’অর জয়ীকে ছাড়াই প্রথমবার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগিজরা। নতুন অধ্যায়ে তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার বার্তাই দিয়েছেন কোচ হোর্হে জেসাস।

নেশনস লিগের গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। আগামী ১৪ নভেম্বর ব্রাগায় ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এরপর ১৭ নভেম্বর কার্ডিফে তাদের প্রতিপক্ষ ওয়েলস।

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে শেষ দুই ম্যাচে তাদের প্রধান লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা। স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এফসি পোর্তোর রাইটব্যাক আলবার্তো কস্তা এবং ইতালিয়ান ক্লাব মোঞ্জার ফরোয়ার্ড গুস্তাভো ভ্যারেলা। নতুনদের পাশাপাশি দলে ফিরেছেন অ্যান্টোনিও সিলভা, মাতেউস ফের্নান্দেজ ও কার্লোস ফোর্বসের সঙ্গে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা রদ্রিগো মোরা ও জোভানি কুয়েন্দা।

পর্তুগালের ২৮ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: ডিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: ডিয়েগো ডালট, জোয়াও ক্যানসেলো, আলবার্তো কস্তা, রুবেন ডিয়াস, রেনাতো ভেইগা, টমাস আরাউজো, অ্যান্টোনিও সিলভা, গনসালো ইনাসিও, নুনো তাভারেস।
মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেজ, বের্নার্দো সিলভা, মাতেউস ফের্নান্দেজ, জোয়াও পালিনহা।
ফরোয়ার্ড: পেদ্রো নেতো, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিও, জিওভানি কুয়েন্দা, কার্লোস ফোর্বস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, ফাবিও সিলভা, গুস্তাভো ভ্যারেলা

বিষয়:জেসাস নেশনস লিগ পর্তুগাল ব্রুনো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…