চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিনের সফরে মুম্বাই, উদ্দেশ্য জানালেন জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
বিনোদন
A A

দারুণ সময় কাটাচ্ছেন জায়েদ খান। প্রায় প্রতিমাসে বিদেশ ট্যুর দিচ্ছেন। এমাসে অস্ট্রেলিয়া তো পরের মাসে যুক্তরাজ্য! তিনি যেখানে যান, দর্শকদের মাতিয়ে রাখেন। এ কারণে বিদেশের স্টেজ শো-গুলোতে জায়েদের বিশেষ কদর! ঈদের প্রথম সপ্তাহেই আবার তিনি যাচ্ছেন দুবাইতে!

সম্প্রতি জায়েদ তার ফেসবুকে বিমানে বসা একটি ছবি পোস্টে ‘ট্রাভেলিং মুম্বাই’ দিয়ে পোস্ট দিয়েছেন। লন্ডন মাতিয়ে কয়েকদিনের মধ্যে আবার মুম্বাই কেন?

বুধবার বিকেলে ‘সোনার চর’ ছবির এই নায়ক চ্যানেল আই অনলাইনকে জানান, তার প্রিয় শহরের মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই। এ কারণে তিনি মন চাইলেই মুম্বাই বেড়াতে যান। বললেন, প্রফেশনাল কাজে নয়, ‘একেবারে ব্যক্তিগত ভ্রমণে মুম্বাই এসেছি, ৭দিন থাকবো।’

এর আগে বহুবার মুম্বাই গিয়েছিলেন জায়েদ। বললেন, এখানে আমার অনেক বন্ধুরা থাকে। বলিউডের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে এলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেককিছু জানা শোনা হয়, ঘোরাঘুরি করি। তাছাড়া এবার আসার আরেকটি কারণ হচ্ছে ঈদের শপিং। মুম্বাই অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শো রুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি। সাতদিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকা ফিরবো। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবো।

জায়েদ বলেন, মনিষীরা বলে গেছেন, টাকা না জমিয়ে ঘোরাঘুরি করো। আমি এখনো নিজেকে বিভিন্ন জায়গায় ঘুরে এক্সপ্লোর করি। সত্যি মনটা জুড়িয়ে যায়। ঈদের পর আবার দুবাইয়ে একটি শো-তে যাব। সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবো। এবার আমার সঙ্গে নুসরাত ফারিয়াও যাবে। আসলে বিদেশে গেলে খুব সহজে বুঝতে পারি প্রবাসীরা আমাকে কতটা ভালোবাসে।

গেল ঈদ জায়েদ খান অভিনীত ছবি সোনার চর মুক্তি পেয়েছি। এবার এই ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। ঈদুল আযহার আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের বাজারজায়েদজায়েদ খানবলিউডলিড বিনোদনসিনেমাসোনার চর
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT