চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্তুল ফাউন্ডেশন আয়োজন করছে যাকাত কনফারেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A
একজন ব্যক্তি তার হাতে একটি সোনা দান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্তুল ফাউন্ডেশন এবং আল যাকাত সাদাকা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘যাকাত কনফারেন্স ২০২৪’। আগামীকাল ৪ মার্চ প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে কনফারেন্সটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাকাত কনফারেন্সের মূল লক্ষ্য হলো যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, সমাজের দরিদ্র ও অভাবী মানুষদের মধ্যে যাকাত বিতরণের ক্ষেত্রে একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা এবং যাকাতের অনুশীলন প্রচার করা।

কনফারেন্সে আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শাইখ মুফতি সাইফুল ইসলাম ইমাম ও খতিব মসজিদ-উত-তাকওয়া; মুফতি ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী ইসলামিক স্কলার ও গবেষক; ডা. মাহমুদ হাসান- ইসলামিক স্কলার ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; এ. এইচ. এম. সফিকুজ্জামান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর; নিয়াজ রহিম, চেয়ারম্যান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সিইও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মুহাদ্দিস মাহমুদুল হাসান, ড. মু. মহিউদ্দিন আহ্‌মদ, এসডি খানসহ আরও অনেকেই।

Banglabid

সম্মেলনের প্রধান বিষয়বস্তু হিসেবে আলোচনা হবে- যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব, যাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, যাকাতের আধুনিক প্রয়োগ, যাকাত বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মশালা।

এছাড়াও সম্মেলনে দেশ-বিদেশের বিখ্যাত আলেম, সমাজসেবী এবং যাকাত বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা যাকাতের বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য রাখবেন এবং যাকাত বিতরণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করবেন।

জাকাত কনফারেন্স ২০২৪ এর অতিথি ও বক্তাদের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

সম্মোলনটি সকলের জন্য উন্মুক্ত। ওয়েবসাইটের লিঙ্কে কীভাবে নিবন্ধন করতে হবে তার নির্দেশাবলী প্রদান করা আছে। সম্মেলনে যাকাত সংগ্রহ ও বিতরণের জন্য একটি কর্মশালা আয়োজন করা হবে। এই কর্মশালায় যাকাত সংগ্রহ ও বিতরণের ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনগুলো নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত তিন হাজারের অধিক লাশ দাফন হয়েছে। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা এবং শেল্টারহোম যেখানে আবাসিক/ অনাবাসিক মিলে শতাধিক পিতা-মাতাহীন/অনাথ/এতিম শিক্ষার্থী রয়েছে।

এছাড়াও কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরন দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে।

এর বাইরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে এক হাজার জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। এছাড়া রয়েছে বৃদ্ধ বাবা-মা দের জন্য মাস্তুল বৃদ্ধাশ্রম এবং মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যাবস্থা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাস্তুল ফাউন্ডেশনযাকাত কনফারেন্সরাজধানীতে যাকাত কনফারেন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT