অন্যান্য

বিদ্যানন্দ-মাস্তুলের বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচির পাশে এসএমসি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা চুক্তি স্বাক্ষর করছেন, পেছনে বোর্ডে ‘Agreement Signing Ceremony’ লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র মাহে রমজানে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন এর ‘বিনামূল্যে ইফতার বিতরণ’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এলো এসএমসি এন্টারপ্রাইজ লিঃ।

অতি সম্প্রতি, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন এর সাথে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর জনপ্রিয় ব্যান্ড টেস্ট মি-ইন্সট্যান্টসফট ড্রিংক পাউডার সমাজের বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত ১৫০,০০০ মানুষের মধ্যে ইফতারের সময় বিনামূল্যে বিতরণের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এসএমসি সর্বদা সমাজের উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:বিদ্যানন্দ ফাউন্ডেশন মাস্তুল ফাউন্ডেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…