এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পবিত্র মাহে রমজানে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন এর ‘বিনামূল্যে ইফতার বিতরণ’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এলো এসএমসি এন্টারপ্রাইজ লিঃ।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন এর সাথে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর জনপ্রিয় ব্যান্ড টেস্ট মি-ইন্সট্যান্টসফট ড্রিংক পাউডার সমাজের বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত ১ লক্ষ ৫০ হাজার মানুষের মধ্যে ইফতারের সময় বিনামূল্যে বিতরনের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এসএমসি সর্বদা সমাজের উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছে। টেস্ট মি-ইন্সট্যান্টসফট ড্রিংক পাউডার বাজারে পওয়া যায় কমলা ও আমের দু’টি মজাদার স্বাদে। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ টেস্ট মি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








