চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি: সাফজয়ী বীরকন্যাদের দেশে ফেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
সাফজয়ী নারী ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার নেপালে স্বাগতিকদের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জিতে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশে ফিরছেন বীরকন্যারা। বরণ করে নিতে ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। সেসব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সাফজয়ীদের ফেরার সব খবর। সাবিনারা বিমানবন্দরে নামেন দুপুর আড়াইটার দিকে।

০৫.৪০

টানা দুই মৌসুমে সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েদের। এশিয়ার গন্ডি পেরিয়ে বাইরের দলগুলোর ম্যাচ খেলার আকাঙ্ক্ষা বহুদিনের। সেই আকাঙ্ক্ষার কথা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জানিয়েছেন সাফজয়ী মেয়েরা। খেলতে চান ইউরোপসেরা ক্লাব বার্সেলোনার মেয়েদের বিপক্ষে।

বার্সেলোনার বিপক্ষে খেলতে চান সাফজয়ীরা

০৫.৩৮

সাক্ষাতে সাবিনা খাতুনরা পরিবারের জন্য ঢাকায় আবাসন সুবিধা চেয়েছেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। এছাড়া বেশ কয়েকজন খেলোয়াড়ের এলাকায় সংস্কারসহ তাদের খেলা সংক্রান্ত কিছু চাহিদাও বৈঠকে তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে যা নিয়ে আলোচনা করেছেন সাফজয়ী মেয়েরা

০৩.৫৭

চ্যাম্পিয়ন দলের সদস্যদের দুইমাসের বকেয়া বেতন সংক্রান্ত যাবতীয় জটিলতা শেষ করতে বাফুফেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আর্থিক অনিয়ম পেলে আইনগত পদক্ষেপ নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

Reneta

০১.৫৬

ছবিতে ছবিতে দেখে নেয়া যাক সাবিনা-ঋতুপর্ণাদের সময়গুলো।

ছবিতে ছবিতে প্রধান উপদেষ্টার সাথে সাফজয়ীরা

১২.০৬

অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংবর্ধনায় যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার সকালে যমুনায় গেছেন টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বেলা ১১টায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার সংবর্ধনায় যমুনাতে সাফ চ্যাম্পিয়নরা

৯.৩৯

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের দেয়া হয়েছে সংবর্ধনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অর্থ পুরস্কার পেয়েছেন বিজয়ীরা। এবার প্রধান উপদেষ্টার থেকে সংবর্ধনা নেয়ার অপেক্ষায় লাল-সবুজের মেয়েরা।

শনিবার সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

৭.৩৫

সাফজয়ীদের কোটি টাকা বোনাস দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়

সাফজয়ীদের কোটি টাকা বোনাস দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়

৮.৩২

সাফজয়ীদের জন্য পুরস্কার কত, জানাল বিসিবি

সাফজয়ীদের জন্য পুরস্কার কত, জানাল বিসিবি

৭.৪৫

খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধার কথার চিন্তা করে স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাফজয়ী মেয়েদের সাথে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে যুব ও ক্রীড়া উপদেষ্টা।

৭.৩৯

সাফজয়ী মেয়েদের ১ কোটি টাকা বোনাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুুনায় মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীসরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

ফ্রান্সের ফুটবল তারকা রাবিও ফুটবল ম্যাচে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭.৩১

সাফজয়ীদের সঙ্গে দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সাফজয়ী নারী ক্রিকেটাররা দেশে ফেরার সময় বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭.০৪

সাবিনাদের বরণ করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই পৌঁছেছেন বাফুফে ভবনে।

৬.৫৮

বাহিরে ফুটবল প্রেমীদের স্লোগান, বাংলাদেশ বাংলাদেশ…। ফেডারেশনে নতুন সভাপতি তাবিথ আউয়ালের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের বরণ ফুলেল শুভেচ্ছায়

৬.৫৪

বাফুফে ভবনে ঢুকেছে সাফজয়ী মেয়েরা। স্লোগানে স্লোগানে তাদের বরণ করে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।

নারী ফুটবল দলের খেলোয়াড়রা দেশে ফেরার সময় শুভেচ্ছা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬.৪৯

তিন ঘণ্টার বেশি সময় পেরিয়ে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পৌঁছেছে সাফজয়ী মেয়েদের ছাদখোলা বাস।

সাফজয়ী নারী ফুটবল দলের আনন্দময় ফেরার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৬.৪৭

বাফুফের সামনে সমর্থকদের ভীড়। সবাই অপেক্ষা করছে সাফজয়ী মেয়েদের বরণ করে নিতে

বিজয়ী দলের সমর্থকদের উল্লাস ও আনন্দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৬.৩৪

নটরডেম কলেজ পেরিয়েছে সাফজয়ী বীরকন্যারা, বাফুফে থেকে আর খানিকটা দূরে

৫.৫২

সাফজয়ী বীরকন্যাদের ছাদখোলা বাস এক্সপ্রেসওয়ে থেকে নামার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫.৩৯

ছাদখোলা বাসে জেঁকেছে হেমন্তের সাঁঝের আঁধার। বনানী পার হচ্ছে সাফজয়ীদের বাস।

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪.৫২

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে ছাদখোলা বাস। বিজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দর সড়কের দুপাশে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে ফুটবলপ্রেমীরা।

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪.৪১

ছাদখোলা বাসের স্বপ্নদ্রষ্টা সানজিদা
ফেসবুক পোস্টে লিখেছেন- ‘ছাদখোলা বাসে। স্বপ্নিল যাত্রা। ধন্যবাদ দেশবাসী।’

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪.১৩

ছাদখোলা বাসে সাফল্যের নেপথ্য নায়ক ইংলিশ কোচ পিটার জেমস বাটলার

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪.১০

ছাদখোলা বাসযাত্রায় ফুল ছিটিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতেছেন সাফজয়ী মেয়েরা

৪.০২

চ্যাম্পিয়নের ট্রফি দেখাচ্ছেন লাল-সবুজের দলের অধিনায়ক সাবিনা খাতুন

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩.৫৯

বিজয়ীদের স্বাগত জানাতে এসে গেছে ফুটবল সমর্থকগোষ্ঠী

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩.৫৬

বিমানবন্দর থেকে বাফুফের পথে যাত্রা শুরু সাফজয়ীদের

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩.৫০

ছাদখোলা বাসে উঠে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন সাফজয়ী বীরকন্যারা

দুর্গা পূজা উপলক্ষে পূজারীরা মণ্ডপে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩.৪৭

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে উঠেছেন টানা দ্বিতীয় সাফজয়ী নারী দলের বীরকন্যারা।

৩.২৯

কোচ পিটার জেমস বাটলার বললেন…
মেয়েদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। বাংলাদেশ টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। যা দেশের মানুষকে আনন্দ দিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে।

৩.৩৫

ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সাফজয়ী সাবিনাদের অর্থ পুরস্কার দেবে বিসিবি

৩.২৪

সবাইকে ধন্যবাদ দিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন
নতুন ও পুরাতন কমিটির সবাইকে ধন্যবাদ। দলের সঙ্গে যারা সম্পৃক্ত এবং দলের সকল সদস্য সবাই অনেক আপ্লুত। আমাদের সাবেক সভাপতি সালাউদ্দিন সাহেব এবং তাবিথ আউয়াল স্যারসহ নতুন যে কমিটি আছে, এছাড়াও আমাদের সঙ্গে যারা আছেন, সকলের দোয়া এবং সমর্থনের কারণেই ব্যাক-টু-ব্যাক শিরোপা জিততে পেরেছি। অবশ্যই আপনাদের সকলের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না। দ্বিতীয়বারের মতো আমাদের এই আনন্দ। কিন্তু আমি প্রথমবারের মতোই ফিল করছি। প্রথমবারের মতো প্রচুর মানুষের সমাগম যা দেখে বোঝাই যাচ্ছে না যে দ্বিতীয়বার আমরা শিরোপা জিতেছি। তাতে এটা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতখানি ভালোবাসে। সকলের প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মেয়েদেরকে, যারা এভাবে শুরু থেকে শেষপর্যন্ত কঠোর পরিশ্রম করেছে। ধন্যবাদ সবাইকে।

২.৪৪

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমের সাথে কথা বলবেন বীরকন্যারা।

২.৩০

দুপুর আড়াইটার দিকে

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী বীরকন্যারা

২.২৪

ছাদখোলা বাসের চালক
সাফজয়ী মেয়েদের বহনকারী বাসের চালক মো. মেহেদী হাসান। প্রায় ১০ বছর ধরে বিআরটিসির বাস চালাচ্ছেন তিনি। তার গ্রামের বাড়ি বরিশালে। রাস্তায় যেকোনো ধরনের তত্ত্বাবধানের জন্য চালক মেহেদী হাসানের সহযোগী আছেন দুজন। মো. নাজমুল খান (চালক) ও মো. সুজন (কারিগর)।

উচ্চ ভবনের রাতের দৃশ্য, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২.২২

যে পথে যাবে সাফজয়ীদের ছাদখোলা বাস
বিমানবন্দর <> এক্সপ্রেসওয়ে <> এফডিসি <>সাত রাস্তার মোড় <> মগবাজার ফ্লাইওভার <> কাকরাইল <> পল্টন <> নটরডেম কলেজ <> শাপলা চত্বর <> বাফুফে ভবনে

অর্থ পাচার নিয়ে আলোচনা করছে একজন ব্যক্তি, চ্যানেল আই লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

০২.০৮

বাড়ছে জনতার ভিড়

বীরকন্যাদের দেশে ফেরার সময় হাজারো মানুষ ভিড় করে. Channel i News - চ্যানেল আই নিউজ

০২.০৫

বাংলাদেশ সময় দুপুর ২:১৫ মিনিটে নামবেন সাবিনা-রুপনারা। কড়া নিরাপত্তা নিয়ে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

উচ্চ ভবনের রাতের দৃশ্য, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

০২.০৩

বাঘিনীদের বরণে ভিআইপি গেটের সামনে সংবাদকর্মীদের পাশাপাশি জড়ো হচ্ছেন ফুটবলপ্রেমীরা।

বীরকন্যাদের দেশে ফেরার সময় সাংবাদিক ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

০১.৫৩

সাফজয়ী মেয়েদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। বিমানবন্দরে অপেক্ষায় ছাদখোলা বাস।

উচ্চ ভবনের রাতের দৃশ্য, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২.৩০

দেশের পথে রওনা হওয়ার আগে টিম হোটেলে কেক কাটেন সাবিনা-মারিয়ারা।

কেক কেটে দেশের পথে সাফজয়ী বাংলাদেশের মেয়েরা

১২.২১

ট্রফি নিয়ে ঘুমানোর মতো সেরকম ছবি পোস্ট করেছেন সাফজয়ী লাল-সবুজের দলের অনেকেই।

মেসির মতো করে উদযাপনে মজেছেন সাফজয়ীরা

১২.১৬

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন অভিব্যক্তি।

পরপর দুবার আসরসেরা গোলরক্ষক হয়ে যা বললেন রূপনা

১২.১১

শিরোপা জিতে যখন বাঁধনহারা উল্লাসে মেতে ওঠেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা, তখন দেখা যায় না দলের অন্যতম নায়ক জেমস পিটার বাটলারকে।

সাফ জিতিয়েই কোচের দায়িত্ব ছাড়তে চাইলেন বাটলার

১২.০৭

মেয়েদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সাবিনাদের অভিনন্দন জানিয়ে যা লিখলেন মাশরাফী

১২.০১

জয়ের আনন্দে ভেসে দেশের মানুষের কথা ভুলে যাননি। বলেছেন, দেশের মানুষকে এ শিরোপা উৎসর্গ করতে চান।

দেশের মানুষকে শিরোপা উৎসর্গ করলেন মারিয়া মান্দা

১১.৫৬

মেয়েদের জয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল।

সাফজয়ী মেয়েদের বাফুফে সভাপতির অভিনন্দন

১১.৫১

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

১১.৪২

সাফে টানা দুবার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাফজয়ী মেয়েদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

১১.৩৭

চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ফাইনাল ও আসরসেরা হয়ে যা বললেন ঋতুপর্ণা

১১.২৭

সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে বাংলাদেশের ঘরে। আসরসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন রূপনা চাকমা। সেরা খেলোয়াড় হয়েছে ঋতুপর্ণা চাকমা।

আসরসেরা গোলরক্ষক রূপনা চাকমা

১১.২১

আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।

আসরসেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা

১১.১৩

শিরোপাজয়ী বাঘিনীদের এবারও ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে।

সাফজয়ীরা ফিরছেন বৃহস্পতিবার, বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১১.০১

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।

মনিকা-ঋতুপর্ণার গোলে যেভাবে অপরাজিত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১০.৫২

নির্ধারিত সময়ের শেষদিকে ঋতুপর্ণা চাকমার গোলে টানা দ্বিতীয় আসরে সাফ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নেপালে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা উঁচিয়ে ধরল বাংলাদেশ

১০.৪২

শিরোপা নির্ধারণী মঞ্চে দারুণ লড়ছে সাবিনা খাতুনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

সাফ ফাইনাল: প্রথমার্ধে বাংলাদেশ-নেপাল গোলশূন্য সমতা

১০.৩৪

তার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লাল-সবুজদের ফরোয়ার্ড ও সেমিফাইনারে হ্যাটট্রিক করা তহুরা খাতুন।

ফাইনালে নামার আগে দোয়া চাইলেন তহুরা-শামসুন্নাহার

১০.২৭

সেই নেপালের বিপক্ষেই শিরোপা নির্ধারণী ম্যাচে নামছে সাবিনা খাতুন বাহিনী।

সন্ধ্যায় সাফের মুকুট ধরে রাখার লড়াইয়ে নামছে বাংলাদেশ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাদখোলা বাসনেপালফাইনালবাফুফেবাংলাদেশমনিকামেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসংবর্ধনাসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT