ফুটবল

জয়ে শুরু হলেও ‘ক্ষুধা’ রয়ে গেছে বাংলাদেশের

জয়ে শুরু হলেও ‘ক্ষুধা’ রয়ে গেছে বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের চোখ এখন দ্বিতীয় ম্যাচে। এ ম্যাচেও জয় চায় বাংলাদেশ, এমন জানাচ্ছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার শেখ মোরসালিন।

গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের খেলা ১১ নভেম্বর, শুরু হবে রাত ৮টায়।

অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ২১ বাংলাদেশ তারকা। সেখানে ঘরের মাঠের সমর্থকেরা চ্যালেঞ্জিং হবে কিনা এমন প্রশ্নে মোরসালিন বলেন, ‘একদিক থেকে আমি মনে করি যে ভালো হয়েছে। অনেক সময় হয় যে, অনেক বেশি গোল দিয়ে ফেললে শরীর স্বাভাবিক হয়ে যায়। তো আমি মনে করি ওই দিক থেকে ঠিক আছে। মানে, আমরা এখনো সবাই খুব জয়ের জন্য উন্মুখ হয়ে আছে। তো আমি মনে করি যে আমরা পরবর্তী ম্যাচ জিতবো।’

দুদলে বংশোদ্ভূত খেলোয়াড়ের আধিক্য প্রসঙ্গে এ তারকা বলেন, ‘সেরকম কিছু না। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশ দলে যারা আছে সবাই দেশের হয়ে খেলবে। তো আমরা আমাদের প্লেয়ারের সাথে ওদের আসলে তুলনা করতে চাই না। আমরা মনে করি ওরা অবশ্যই ভালো, আর আমরা বিশ্বাস করি আমাদের দলও খুব ভালো। তো আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা জিতবো ইনশাআল্লাহ।’

তপু বর্মণের সবশেষ অবস্থা জানতে চাইলে মোরসালিন বলেন, ‘এটা আসলে আমি বলতে পারবো না। ফিজিও যারা আছেন, এটা আমার জন্য বলাটা কঠিন হয়ে যায়।’

বিষয়:বাফুফে বাংলাদেশ মোরসালিন শ্রীলঙ্কা সাফ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…