চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৩৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের পেকুয়ায় মর্তুজা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে মাদকাসক্ত স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মর্তুজা বেগম ওই এলাকার আবদু শুক্কুরের স্ত্রী ও মোজাহের আহমেদের মেয়ে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নিহতের বাড়ি থেকে বিছানায় শোয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি কারী পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়ের উদ্দিন ভূঁইয়া বলেন, নিহতের শরীরের গলায়, পেটে, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, শুক্কুর একজন মাদকাসক্ত ব্যক্তি। দিনমজুরি করে যা পায় তা দিয়ে মাদক গ্রহণ করে। এ বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কলহ লেগেই থাকত। শনিবার রাতে তাদের মাঝে ঝগড়া হয়েছিল। সকালে দেখলাম শুক্কুরের স্ত্রীর লাশ নিয়ে যাচ্ছে পুলিশ।

নিহত মর্তুজার পরিবারের দাবী, আবদু শুক্কুর মাদকাসক্তের পাশাপাশি পরকীয়াতেও আসক্ত।

Reneta

নিহতের ভাই জসিম উদ্দিন বলেন, একাধিক মেয়ের সাথে শুক্কুরের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়েও তাদের সংসারের ঝামেলা হতো। দফায় দফায় সালিশ-বৈঠক করে তাকে বুঝিয়ে-সুঝিয়ে ঠিক করা যায়নি। আমার বোন এসব ব্যাপারে প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমাদকাসক্তস্ত্রীকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT