বাংলাদেশ

সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনের মৃত্যুতে ডিআরইউর শোক

সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনের মৃত্যুতে ডিআরইউর শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার শেখ ফরিদ উদ্দিন মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জে নিজ বাসায় লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ ফরিদ উদ্দিনের মৃত্যুতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এক শোকবার্তায় ডিআরইউ নেতারা বলেন, শেখ ফরিদ উদ্দিনের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারাল। তার মৃত্যুতে ডিআরইউ পরিবার গভীরভাবে শোকাহত।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

বিষয়:ঢাকা রিপোর্টার্স ইউনিটির মৃত্যু শোক সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…