জনপদ

স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগে স্ত্রী আটক

Satkania Upazila Land Office building in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

The image shows the entrance of Satkania Upazila Land Office with a signboard in Bengali and lush greenery in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর দশমিনায় স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) এর বিরুদ্ধে স্বামী সোহেল খানের (৩৫) পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে দশমিনা সদর ইউনিয়নের পূজাখোলা এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

পরদিন শনিবার পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুড়ি উদ্ধারসহ স্ত্রীকে আটক করে।

ওই দম্পতি দশমিনা উপজেলা সদরের পূজাখোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী তার স্বামীর ডান পায়ের বিভিন্ন স্থান ও পুরুষাঙ্গ কেটে দেয়। আর্তনাদে স্থানীয়রা এসে স্বামী সোহেলকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, আলামত উদ্ধার ও অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বিষয়:পারিবারিক কলহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…