চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে পারিবারিক কলহে স্বামীর গুলিতে স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় ঘরের ভেতরে থাকা তিনজন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরের একটি বাসভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে, যাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন ছিল।

পুলিশ জানায়, গুলিবর্ষণের সময় বাড়ির ভেতরে তিনটি শিশু ছিল। তারা প্রাণ বাঁচাতে একটি আলমারিতে লুকিয়ে পড়ে। এদের মধ্যে একজন শিশু সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের কাছে ঘটনার তথ্য জানায়। ওই ফোনকলের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুদের পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

Banglabid

স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় নাগরিক মীমু ডোগরা (৪৩)। অন্য নিহতরা হলেন গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। অভিযুক্ত ব্যক্তি মীমু ডোগরার স্বামী বিজয় কুমার (৫১), যিনি আটলান্টার বাসিন্দা। তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের আটলান্টা কনস্যুলেট জেনারেল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, এটি একটি পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট গুলির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারিবারিক কলহযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT