চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের ‘গোপন সন্তান’ বিতর্ক, কে এই জেসিকা?

আমির খানের সঙ্গে বিবাহবহির্ভূত সন্তান জন্মের অভিযোগে আলোচনায় কে এই ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনস?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
বিনোদন
A A

ভারতের এক সময়ের জনপ্রিয় গসিপ ম্যাগাজিন ‘স্টারডাস্ট’ ফিসফিস করে জানিয়েছিল, জেসিকা হাইনস আর আমির খানের এক সন্তানের কথা! বহু বছর পর সেই গোপন ফিসফিসানিকে সরাসরি চিৎকার করে জানালেন আমিরের নিজের ভাই ফয়সাল খান।

যা নিয়ে বলিউডে এখন রীতিমত তোলপাড় কাণ্ড-

ফুঁসে উঠলো পুরনো বিতর্ক
বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান আবারও পুরনো বিতর্ককে জিইয়ে তুলেছেন। সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন— রীনা দত্তকে বিয়ে করার সময়ই আমিরের সঙ্গে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের ফলেই বিয়ের বাইরে জন্ম নেয় একটি সন্তান।

সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে ফয়সালের বিস্ফোরক দাবি, “আমিরের বিয়ে হয়েছিল, তারপর রীনার সঙ্গে ডিভোর্স হলো। এরপর তার সম্পর্ক হলো জেসিকা হাইনসের সঙ্গে, যার সঙ্গে ওর একটা অবৈধ সন্তানও আছে… বিয়ের বাইরে।”

তিনি আরও বলেন, এ সময়েই আমির কিরণ রাওয়ের সঙ্গে বসবাস শুরু করেন— অর্থাৎ জীবনের একাধিক অধ্যায় ওভারল্যাপ করছিল।

২০০৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিনের কাভার

জেসিকা হাইনস, আমির খান আর তাদের সন্তান
ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার কাছে জেসিকা হাইনস কোনো অপরিচিত নাম নন। যুক্তরাজ্যের এই সাংবাদিক ও লেখক নব্বইয়ের দশকের শেষ দিকে ভারতে আসেন, অমিতাভ বচ্চনের জীবনী লেখার কাজ করতে গিয়েই পরিচয় হয় আমির খানের সঙ্গে। তখনই শোনা যায়, ‘গুলাম’ সিনেমার সময় তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়।

২০০৫ সালে স্টারডাস্ট এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, জেসিকা আর আমির কিছুদিন একসঙ্গে থেকেছিলেন। এই সম্পর্কের সময়ই জেসিকা গর্ভবতী হন। প্রতিবেদনে দাবি করা হয়, আমির নাকি চাননি সন্তানটি পৃথিবীতে আসুক, কিন্তু জেসিকা সিদ্ধান্ত নেন গর্ভপাত করবেন না। পরে তার একটি ছেলে জন্ম নেয়— নাম জান, ২০০০ সালের শুরুর দিকে।

২০০৭ সালের পর জেসিকা নিজের জীবনে এগিয়ে যান। লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। টাইমস অব ইন্ডিয়া–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ট্যালবট সবসময় জানকে “খুব সাপোর্টিভ ও সুরক্ষিতভাবে” বড় করেছেন, বিশেষত সেই সময়গুলোতে যখন তিনি ভারতে কাজ করছিলেন।

So delighted to meet my friend @Londonishstyle (Jessica Hines). With her son Jaan & daughter Tallulah.:) #Memories pic.twitter.com/7XZh3NcBkG

— Anupam Kher (@AnupamPKher) May 20, 2015

Reneta


গুজবের আগুন
গল্পটা আসলে কখনো মিইয়ে যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন করে ভেসে ওঠে এই দাবি। বিশেষ করে, জেসিকার ছেলে জানের কিছু ছবি রেডিট–এ ছড়িয়ে পড়ার পর অনেকে আমির খানের সঙ্গে তার ‘চোখে পড়ার মতো সাদৃশ্য’ নিয়ে আলোচনা শুরু করেন। এমনকি ব্রিটিশ ভোগ–এও ছাপা হয়েছে জানের ছবি।

আমির খানের নীরবতা
বছরের পর বছর ধরে সংবাদমাধ্যমে বিষয়টি ফিরে আসলেও আমির খান কখনো জেসিকা হাইনস বা তার ছেলেকে নিয়ে মুখ খোলেননি। তিনি এ বিষয়ে না কোনো স্বীকৃতি দিয়েছেন, না কোনো প্রতিবাদ জানিয়েছেন— বরাবরের মতো নীরব থেকেছেন। এবার আপন ভাই যখন বিষয়টি নতুন করে উস্কে দিয়েছেন, তখন দেখা যাক- এবারও কি আমির এ বিষয়ে নীরবই থাকেন কিনা! ফ্রিপ্রেসজার্নাল এবং দ্য স্টেটসম্যান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমিরআমির খানজানজীবনীজেসিকা হাইনসবলিউডব্রিটিশ সাংবাদিকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জুন ২৪, ২০২৬

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT