রাজনীতি

আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি

বাংলাদেশি নেতাদের উপস্থিতিতে উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যেখানে বিভিন্ন পণ্য ও উপহার বিতরণ করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার একটাই পরিচয়- আমরা বাংলাদেশি।

রোববার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে রাজধানীর উত্তরাতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা নতুন বাংলাদেশ সকল ধর্মের মানুষদের নিয়ে গড়ে তুলবো, একে অপরের সুখেদুঃখে পাশে দাড়াবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক এস আই টুটুল, যুগ্ম আহবায়ক আমিনুল হক, উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক অপু সিকদার-সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

বিষয়:বিএনপি শারদীয় শুভেচ্ছা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…