জনপদ

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের বাবার মৃত্যু

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের বাবার মৃত্যু

ছবি : সংগৃহীত।

ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা মোহাম্মদ জসীম উদ্দীন মারা গেছেন ( (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে মোহাম্মদ জসীম উদ্দীন দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে মোহাম্মদ জসীম উদ্দীন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বড় ছেলে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক। ছোট ছেলে মো.আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

জসীম উদ্দীনের মৃত্যুতে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিষয়:ঈশ্বরগঞ্জ প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিএনপি ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…