জনসনের সমালোচনায় মুখ খুললেন ওয়ার্নারের স্ত্রী

পুরুষ ও নারী একসাথে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে বার ও গ্লাসের শোবার ব্যবস্থা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে একাদশে থাকা, টেস্ট ক্যারিয়ার শেষ করার দিনক্ষণ ঘোষণায় অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে একহাত নিয়েছিলেন সাবেক পেসার মিচেল জনসন। ফর্ম নেই, সে প্রসঙ্গ তুলে কড়া সমালোচনা করতে পিছপা হননি জনসন। এমন সমালোচনার জবাব দিতে মুখ খুলেছেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে ক্যান্ডিস বলেছেন, ‘আমরা ভালো আছি। ডেভিড বাড়িতেই আছে। সে তিন মাস বাড়ির বাইরে ছিল। সুতরাং তার বাড়িতে থাকা এবং একসাথে ক্রিসমাস উদযাপন করতে পারা আমাদের জন্য বিশেষ কিছু।’
‘এটা সত্যিই অসাধারণ কিছু যে ওয়ার্নার তার বর্তমান এবং সাবেক সতীর্থদের থেকে সমর্থন পাচ্ছে। কিন্তু সে একজন ভালো মানুষ এবং দিন শেষে সেটাই আসল বিষয়।’ জনসনের মন্তব্যের পর সতীর্থদের সমর্থন প্রসঙ্গে বলেন ক্যান্ডিস।
ওয়ার্নারের ম্যানেজার জেমস এরস্কাইন আগেও জনসনকে কড়া কথা শুনিয়েছিলেন। তিনি বলেছেন, ‘যেকেউ খবরের শিরোনাম হতে পারে। প্রকৃতপক্ষে ওয়ার্নারের নির্বাচন যৌক্তিক ছিল। তার পরিবর্তে যারা আসবে অর্থাৎ ম্যাট রেনশ, ক্যামেরন ব্যানক্রফট এবং মার্কাস হ্যারিস, তিনজনই শেফিল্ড শিল্ডে ভালো খেলেছে। তারা সবাই অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল।’
‘যদি এমন কেউ বসে থাকে যার স্বয়ংক্রিয়ভাবে দলে আসা উচিত, তাকে নিয়ে আসুন। ওয়ার্নার তাকে বলবে, আমার আতিথ্য গ্রহণ করুন, আপনাকে কিছু ব্যাটিং পরামর্শ দিচ্ছি। কিন্তু আসল বিষয়টি হল সেখানে কেউ নেই।’ এরআগে তারকা ব্যাটারের ম্যানেজার জনসনের উদ্দেশ্যে বলেছিলেন।






