নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

ছবি: সংগৃহীত
বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। ২৯তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান এবং সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের বদলিস্বরূপ হয়েছেন তিনি।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার হয়ে দিল্লিতে যাচ্ছেন।
অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। সরকার ইতোমধ্যে তাকে জাতিসংঘ থেকে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন।
উল্লেখ, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব যাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান।






