ফুটবল

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে চাকরি-অর্থে উন্নতির খবর কোচের

স্পেনের কোচ বিশ্বকাপ জেতার উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের কোচ বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছেন, তিনি ট্রফি ধরে আছেন ও হাত উঁচু করে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেই তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সফলতার পুরস্কার প্রাপ্যই। কোচ জর্জ ভিলদা পাচ্ছেনও সেসব। সবশেষ, চার বছরের জন্য নতুন চুক্তির পাশাপাশি বড় অঙ্কের প্রস্তাব এসেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের থেকে।

রুবিয়ালেস বিশ্বজয়ী কোচ ভিলদাকে বলেছেন, ‘তুমিই এটার যোগ্য’।

‘আমি আন্দ্রেকে বলেছি তোমার সাথে আলোচনা করার জন্য। যেন আগামী চার বছর তুমি এখানে থাকতে পারো এবং অর্ধ মিলিয়ন আয় করতে পারো। মেয়েদের ফুটবলে তুমিই বিশ্বের সেরা কোচ।’ বছরে ৫ লাখ ইউরোর প্রস্তাব এভাবেই পেয়েছেন বিশ্বজয়ী কোচ।

স্ট্রাইকার জেনিফার হারমোসোর সাথে চুমু কাণ্ডে সভাপতি রুবিয়ালেসের প্রতি সমর্থন জানিয়েছেন সফল এ কোচ। সংবাদ সম্মেলনে রুবিয়ালেসের প্রতি সমর্থনের বিষয়টি জানান।

বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবলের ১৫ জন খেলোয়াড় বিদ্রোহ করেছিল। বিদ্রোহের পরও ভিলদার অধীনে দল পাঠায় রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মেয়েদের বিশ্বকাপের যৌথ আয়োজনের আসরে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে গোল করেন অধিনায়ক ওলগা কারমোনা।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড কারমোনা জেনিফার নিউজিল্যান্ড ভিলদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…