ফুটবল

ম্যাচে মাথায় আঘাতে অজ্ঞান হয়ে যাওয়া জেসাসকে বাঁচানো গেল না

ম্যাচে মাথায় আঘাতে অজ্ঞান হয়ে যাওয়া জেসাসকে বাঁচানো গেল না

সোমবার রাতে স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলে অ্যান্ডোরার বিপক্ষে প্রতিপক্ষ গোলরক্ষকের সাথে সংঘর্ষে মাথায় প্রচণ্ড আঘাত পান টেনেরিফের জেসাস দে মিগেল। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। মঙ্গলবার দুঃসংবাদ এলো, ক্লাবটি জানিয়েছে ৩০ বর্ষী স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড মারা গেছেন।

অ্যান্ডোরার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর জেসাসকে স্ট্রেচারে মাঠের বাইরে নিতে হয়। সেসময় শ্বাস-প্রশ্বাস চালু রাখার জন্য কৃত্রিম সহায়তা ইনটিউবেশন দিতে হয়। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় তখনই।

ঘটনার পর প্রায় ২০ মিনিট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ থাকে জেসাসের। হাসপাতালে নেয়ার পথে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনের মাথায় তার মারা যাওয়ার সংবাদ এলো।

ক্লাব টেনেরিফ বিবৃতিতে বলেছে, ‘সান্ত্বনা দেয়ার মতো কোন ভাষা নেই। এমনকিছুই নেই যা এই গভীর শোকের ভার কিছুটা হলেও কমাতে পারে। আমরা তার শোকগ্রস্ত পরিবার ও প্রিয়জনদের পাশে আছি। সেই সঙ্গে আছি টেনেরিফের সেই সমস্ত মানুষের পাশে, যারা এই বিয়োগান্তক ঘটনায় শোকাহত।’

বিষয়:অ্যান্ডোরা জেসাস দে মিগেল টেনেরিফ স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…