চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হন বিদ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বধূর মতো পোশাক পরা নারী ধূমপান করছেন, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি ইউটিউবার সামদিশের শোতে এসে এ বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেত্রী।

বিদ্যার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। এতে তীব্র যৌনতার আবেশ ছড়িয়ে বড় পর্দায় ঝড় তুললেন তিনি। তার অভিনয় ‘শত কোটির ক্লাব’-এ পৌঁছে দেয় ‘দ্য ডার্টি পিকচার’কে। কিন্তু এই ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। যদিও সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সিগারেটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন তিনি।

বিদ্যা জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো তাকে। তাতেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। দিনে তিনটা করে সিগারেট লাগত অভিনেত্রীর। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন তিনি!

Banglabid

বিদ্যার কথায়, ‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা বেশ ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশপাশে যাঁরা ধূমপান করতেন, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’  তবে বর্তমানে ধূমপানকে জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি। যা পুরোপুরি ভাবেই স্বাস্থ্যের কারণে।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ধূমপান উপভোগ করি। কেউ যদি আমাকে বলে, একটি সিগারেট আপনার কোনো ক্ষতি করবে না, তাহলে আমি এটা করব।’- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ধূমপানবলিউডবিদ্যা বালানসিগারেটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT