চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার বিশ্বকাপের টিকিট পেল উজবেকিস্তান-জর্ডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৬, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাস গড়েছে উজবেকিস্তান ও জর্ডান। প্রথমবার ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দেশ দুটি। ৪৮ দলের ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরও সাতটি দল, যার মধ্যে ১১তমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে ২০০২ আসরে বিস্ময় জাগিয়ে সেমিফাইনাল খেলা সাউথ কোরিয়া।

এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে উজবেকিস্তান। তাতেই ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে দেশটি। তাদের আগে রয়েছে ইরান।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপ থেকে এদিন বিশ্বকাপে উঠেছে সাউথ কোরিয়া ও জর্ডান। ইরাককে ২-০তে হারিয়ে নতুন সংস্করণের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে সাউথ কোরিয়া।

আরেক ম্যাচে ওমানের বিপক্ষে ৩-০ গোলে জয়ী জর্ডানও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে জর্ডান। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে সাউথ কোরিয়া।

স্বাগতিক তিন দল ছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাতটি দল হল- জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, সাউথ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাইরানউজবেকিস্তানজর্ডানজাপাননিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT