ফুটবল

লাইভ টিভি সাক্ষাৎকারে জ্ঞান হারালেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা

লাইভ টিভি সাক্ষাৎকারে জ্ঞান হারালেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা

বোকা জুনিয়র্সের হয়ে শিরোপা জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। সরাসরি সম্প্রচারিত ওই সাক্ষাৎকার চলাকালে তিনি ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়ার উপক্রম হয়। তখন পাশে থাকা এক সাংবাদিক দ্রুত এগিয়ে এসে তাকে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করেন। শিরোপা জয়ের উৎসবের মাঝে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উপস্থিত সবার মধ্যে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। 

কলম্বিয়ার বারানকিলায় অনুষ্ঠিত ম্যাচে বোকা জুনিয়র্স ব্রাজিলের আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানা শিরোপা জয় করে। সেখানে প্রচণ্ড গরমের কারণে শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন লিয়ান্দ্রো পারেদেস। ৩২ বর্ষী এই তারকা লাইভ টিভি সাক্ষাৎকারের সময় জ্ঞান হারিয়ে ফেলেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পারেদেসকে মাঠ থেকে তুলে নেন বোকা জুনিয়র্স কোচ। এরপর টেলিভিশনে সাক্ষাৎকারের সময় তিনি হঠাৎ পড়ে যান তিনি। পরর্বতীতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ম্যাচ শেষে হেঁটে ড্রেসিংরুমে ফিরে যান এবং দলের উদযাপনে অংশ নেন।

পরবর্তীতে নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ‘যারা বার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসলে কেবল মাথা ঘুরে গিয়েছিল।’

এই ম্যাচের আগেই প্রচণ্ড গরম নিয়ে আলোচনা ছিল। পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার মাত্রা প্রায় ৮০ শতাংশে পৌঁছানোর কথা ছিল।

বোকা জুনিয়র্সের ম্যানেজার রোদোলফো আরুয়াবারেনা জানান, দ্বিতীয়ার্ধের সময় তিনি পারেদেসের শারীরিক কষ্ট লক্ষ্য করেছিলেন।

আরুয়াবারেনা বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে তার মাথা ঘুরছিল। বিরতির সময় কিছুটা ভালো বোধ করলেও দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মধ্যেই বোঝা যাচ্ছিল যে তিনি বেশ কষ্ট পাচ্ছেন।’

বিষয়:আর্জেন্টিনা জ্ঞান হারিয়ে পড়া বোকা জুনিয়র্স লিয়ান্দ্রো পারেদেস সামাজিক মাধ্যম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…