ফুটবল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

ফিফা ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হার দিয়ে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। কাতারের দোহায় গ্রুপপর্বের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের ২-০ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছে অস্ট্রেলিয়া।

দিনের অন্য ম্যাচগুলোতেও ছিল বেশ কিছু চমক। চার গোলের বড় জয় পেয়েছে মোজাম্বিক। ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সাউথ কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উগান্ডাকে। হাইতিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স।

এ ছাড়া স্বাগতিক কাতার ২-০ গোলে পানামাকে, গ্রিস ২-১ গোলে মিশরকে এবং ইকুয়েডর ১-০ গোলে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়েছে। আরেক ম্যাচে সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে।

বিষয়:অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…