আন্তর্জাতিক

জাপানে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ১

নিখোঁজ ৭

রাতের সময় জাপানে মার্কিন সামরিক উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের অন্ধকারে জাপানে মার্কিন সামরিক উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছে একটি মার্কিন সামরিক প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর জাপানের এক উদ্ধারকারী দল মার্কিন বিমান বাহিনীর নিখোঁজ সদস্যদের খুঁজতে সমুদ্রে অভিযান পরিচালনা করে এবং একজনের মৃতদেহ উদ্ধার করে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাপানে সাময়িক সময়ের জন্য মার্কিন সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, বুধবার ইয়াকুশিমা দ্বীপের কাছে প্রশিক্ষণ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, আটজন ক্রু সিভি-২২বি অসপ্রেত উড়োজাহাজে জাপানের ইয়োকোটা বিমানবন্দর থেকে প্রতিদিনের প্রশিক্ষণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

মার্কিন বিমান বাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে ঘটনাস্থলে।

বৃহস্পতিবার জাপানি কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, সারা রাত অনুসন্ধান অভিযানে ছয়টি টহল জাহাজ এবং দুটি অভিযান ফ্লাইট কাজ করেছে। আমরা অনুসন্ধান আরও জোরদার করার জন্য সমুদ্রের তলদেশে বিশেষ স্ক্যানার পাঠাবো।

বিষয়:জাপান নিখোঁজ ৭ নিহত ১ বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…