ফুটবল

উরুগুয়ের কোচের দায়িত্বে বিয়েলসা

উরুগুয়ের কোচ বিয়েলসা ফুটবল মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উরুগুয়ের জাতীয় ফুটবল দলের কোচ বিয়েলসা মাঠে দলের খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্সেলো আলবার্তো বিয়েলসাকে জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব দিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। বর্তমান কোচ ডিয়েগো আলোনসোর জায়গায় বসবেন ৬৭ বর্ষী এ আর্জেন্টাইন।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ের প্রশিক্ষকের দায়িত্ব সামলাবেন সবশেষ ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডে কাজ করা আর্জেন্টাইন সাবেক মিডফিল্ডার। গতবছর ফেব্রুয়ারিতে লিডসের দায়িত্ব ছাড়ার পর এটা তার প্রথম অ্যাসাইনমেন্ট।

১৯৮২ সালে নিউওয়েলস ওল্ড বয়েজ দিয়ে কোচিং ক্যারিয়ার শুরুর পর অনেক ক্লাবেই নাম লিখিয়েছেন বিয়েলসা। তার অধীনে এসপানিওল, অ্যাথলেটিকো বিলবাও, মার্শেই, লিলি, লাজিও এবং সবশেষ লিডস খেলেছে।

বিয়েলসাকে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ফুটবল কোচদের একজন মনে করা হয়। কনমেবলের ১০ দেশের মধ্যে সাতটিতে কাজ করার অভিজ্ঞতা হতে চলেছে তার। ১৯৯৮ সালে দায়িত্ব নিয়ে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে সোনা জিতিয়েছেন আর্জেন্টিনাকে। ২০০৭ সালে চিলির জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন।

বিষয়:আর্জেন্টিনা ইংল্যান্ড উরুগুয়ে চিলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…