চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মীসভা থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
১২:৩০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৪
খুলনা, জনপদ
A A
নির্বাচনী প্রার্থী বা নেতা ব্যক্তির ছবি, বাংলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার ডুমুরিয়া উপজেলার শারাফপুর ইউনিয়নের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম রবি (৪২) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুলাই) রাত ১০ টার দিকে গুটুদিয়া ওয়াপদার ব্রিজের পূর্বপাশে তাকে গুলি করা হয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা ছিল। তিনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাত ১০টা পর্যন্ত উপজেলা সদরে বিভিন্ন কাজ সারেন। এরপর রাত ১০টার দিকে একা মোটরসাইকেলযোগে খুলনার বাসায় ফিরছিলেন। উপজেলার গুটুদিয়া ওয়াপদার ব্রিজের পূর্বপাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরমধ্যে তিনটি গুলি তার পিঠে লাগে। এতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। এর মধ্যে স্থানীয় লোকজন গুলির শব্দ পেয়ে এগিয়ে আসে। দুর্বৃত্তরা সেখান থেকে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চেয়ারম্যান রবিউল ইসলামের অবস্থার অবনতি হতে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Banglabid

চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারে কান্নার রোল পড়েন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আত্মীয় স্বজনেরা ছুঁটে আসেন। সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনার ডুমুরিয়াগুলি করে হত্যাশারাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামশোকাবহ পরিবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT