চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিম তীর ও গাজায় ২৯ কোটি ৪০ লাখ ডলার জরুরি সাহায্যের জন্য জাতিসংঘের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের অতি-জরুরি প্রয়োজন পূরণের জন্য ২৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি যুদ্ধ শুরু হওয়ার পর চার লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণভয়ে তাদের ঘরবাড়ি চেড়ে চলে গেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওমিসএইচএ) এর তথ্য অনুযায়ী, গতকাল ১২ অক্টোবর স্থানীয় সময় বৃহস্পতিবার  পশ্চিম তীর ও গাজায় জরুরি প্রয়োজন মোকাবেলায় জাতিসংঘ ২৯ কোটি ৪০ লাখ ডলারের জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। এই তহবিল ১২ লাখেরও বেশি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে।

গত শনিবার হামাসের বন্দুকধারীরা ইসরাইলের ছোট শহর কিবুতজিম এবং একটি সঙ্গীতানুষ্ঠানে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১,২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে। এই সময় তারা সেখান থেকে প্রায় ১৫০ জনকে জিম্মি করে। এরপর ইসরাইল গাজায় পাল্টা বিমান ও কামান হামলা চালিয়ে বিভিন্ন ভবন গুড়িয়ে দেয়।

ঘনবসতিপূর্ণ ২৩ লাখ বাসিন্দার এই অঞ্চলে হামলার কারণে এখন পর্যন্ত ২ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আগে এই উপত্যকার ৬০ শতাংশ পরিবারের খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগার কথা বিবেচনা করা হয়েছিল।

ওসিএইচএ’র পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ছড়িয়ে পড়া যুদ্ধে বৃহস্পতিবার বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিসএইচএগাজাজাতিসংঘপশ্চিম তীরহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্যোতি-নাহিদাদের মাইলফলকের ম্যাচে লঙ্কানদের জয়

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধাদের তুলনা করা অন্যায়: সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

ব্যক্তিগতভাবে ক্লাবের কোচ খুঁজবেন রিয়াল সভাপতি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: চ্যানেল আই

আস্থার পুনর্গঠনই ব্যাংকিং খাতের পুনরুদ্ধারের মূল চাবিকাঠি: মামদুদুর রশিদ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিশ্বব্যাংক-এর চতুর্থ সাপোর্ট মিশন সভা

উচ্চশিক্ষার অগ্রাধিকার যুক্ত করে ‘হিট’ প্রকল্পের ডিপিপি সংশোধনের নির্দেশ

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT