বাংলাদেশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে অভ্যর্থনা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দূতসহ অতিথিদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের বাণিজ্য দূত, ডনকাস্টার ডিবিই-এর মাননীয় ব্যারোনেস  রোজি উইন্টারটনকে অভ্যর্থনা জানিয়েছে।

রোববার (১২ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডনকাস্টার ডিবিই-এর মাননীয় ব্যারোনেস উইন্টারটনকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঢাকার মেরুল বাড্ডা ক্যাম্পাসে ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন তামারা হাসান আবেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফেরহাত আনোয়ার এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নেতৃত্ব দলের সদস্যরা স্বাগত জানান।

ডনকাস্টার ডিবিই-এর ব্যারোনেস উইন্টারটনের সাথে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার এইচ. ই. সারাহ কুক, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তারা।

বিষয়:ব্র্যাক বিশ্ববিদ্যালয়যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…