ফুটবল

স্পেনের শিরোপা বাধা প্রথমবার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া

উয়েফা নেশন্স লিগ

স্পেনের শিরোপা বাধা প্রথমবার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রোয়েশিয়া ও স্পেনের ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালিকে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে স্পেন। শিরোপা লড়াইয়ে এবার স্প্যানিশদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নেদারল্যান্ডসকে উড়িয়ে প্রথমবার প্রতিযোগিতাটির ফাইনাল খেলছে ক্রোয়েশিয়া।

নেদারল্যান্ডসে দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে স্পেন। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকলেও শেষ দিকে এসে স্পেনের জয়সূচক গোলটি করেন ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া জোসেলু। স্পেনের অন্য গোলটি করেন ইয়েরেমি পিনো। ইতালির একমাত্র গোলটি করেন সিরো ইমোবিল।

প্রতিযোগিতাটিতে ২০২১ সালের সেমিফাইনালেও স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল ইতালি। সেবারও তারা ২-১এ হেরেছিল।

প্রথম সেমিতে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ নেদারল্যান্ডস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলো ক্রোয়েট দলটি।

গ্রুপপর্বের খেলায় পর্তুগাল, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্রকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল স্পেন। ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রিয়াকে হারিয়ে শেষ চারে উঠেছিল ক্রোয়েশিয়া। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবার লিগপর্বের পর ব্যর্থ হয়েছে।

২০১৯ সালে প্রথমবার আয়োজিত উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। দুবছর পর দ্বিতীয় নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স। তৃতীয় আসরের ফাইনালে ১৮ জুন রটারডামে মুখোমুখি হবে স্পেন ও ক্রোয়েশিয়া।

বিষয়:ইতালি উয়েফা নেশন্স লিগ ক্রোয়েশিয়া ফ্রান্স স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…