ফুটবল

সেমিতে পাকিস্তানের কাছে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের

সেমিতে পাকিস্তানের কাছে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের

সাফের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণেও ছিল দাপট। তবে শেষ মুহূর্তে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। তাতে ১-০ গোলে জিতে সাফের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে পাকিস্তান। ১৭ নভেম্বর ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ফাউল করে বসেন হামজা চৌধুরী, ফ্রি-কিক থেকে বল পেয়ে আলী ওজাইর গোলবারে জোরালো শট করলেও তা ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সপ্তম মিনিটে প্রথম গোলমুখে আক্রমণ করে বাংলাদেশ, আসে কাজেম শাহ’র থেকে। ১৬ মিনিটে রাকিব হোসেন ভালো সুযোগ তৈরি করেন, বামপায়ে শট করলে কর্নার পেয়ে যায় বাংলাদেশ। ২৩ মিনিটে কর্নার থেকে ডি বক্সে পাওয়া বল জোরালো শট নেন রাকিব, বারে লেগে ফিরে আসে বল।

পাকিস্তানের কাছে প্রথম ভালো সুযোগ আসে ৩২ মিনিটে। জায়ান আহমেদের ভুলে বল যায় রাইট উইংয়ে পাকিস্তানের খেলোয়াড়ের কাছে, সেই বল ডি বক্সে ক্রস করলে বল পান পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ। ডানপায়ে ট্যাপ করলে বারে লেগে ফিরে আসে। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ৩৫ মিনিটে লেফট উইং দিয়ে আক্রমণে পাকিস্তানের জোরালো শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়।

শুকি ইতোফুসা ৪১ মিনিটে ভালো সুযোগ পান। জিদান ইউসুফের বাড়ানো বল ডি বক্সের সামনে পেলে জোরালো শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৪৩ মিনিটে শুকি ইতোফুসা ফাউলের শিকার হন। ফাউল থেকে কোন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। শেষ অবধি গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল।

বিরতির পর আক্রমণ দিয়ে শুরু করে বাংলাদেশ। ৫০ মিনিটে রাইট উইং দিয়ে দারুণ একটি ক্রস করেন শুকি ইতোফুসা। পাকিস্তান কোনোরকমে বল বাইরে পাঠিয়ে দেয়। পরের মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৫৫ মিনিটে আবারও সুযোগ কাজে লাগাতে পারেনি হামজারা।

৬১ মিনিটে জায়ান ও ফারহানের সমন্বয়ে ভালো সুযোগ তৈরি করে। লেফট উইং দিয়ে আক্রমণ করলেও তা অফসাইডের কারণে থামে। ৬২ মিনিটে প্রথম পরিবর্তন করে বাংলাদেশ, শুকি ইতোফুসাকে উঠিয়ে থমাস ডুলি নামান ইব্রাহিমকে। ৭৫ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফাউল করলেও কোনো বিপদ হয়নি বাংলাদেশের।

৮৬ মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। গোলরক্ষক শ্রাবণের ভুল পাসে বল পান পাকিস্তানের আব্দুল সামাদ। দুজনকে কাটিয়ে বা পায়ে জোরালো শট করেন, বল জড়ায় জালে, ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ওই এক গোলের জয়ে ফাইনালে বাংলাদেশ। শেষদিকে কিছুটা উত্তেজনা ছড়ায় মাঠে, দর্শক গ্যালারি থেকে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারে সমর্থকেরা তাতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। খেলা আবার গড়ালেও লাভ হয়নি। ১-০তে জিতে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান।

বিষয়:ঢাকা পাকিস্তান ফারহান বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ হামজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…