নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা দুর্বৃত্তদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৩টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






