শিক্ষা

ঢাবিতে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থী আহত, ভিসি-প্রক্টরকে কাদেরের হুঁশিয়ারি

ঢাবিতে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থী আহত, ভিসি-প্রক্টরকে কাদেরের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে উপাচার্য ও প্রক্টরকে এর জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান আব্দুল কাদের।

পোস্টে তিনি লেখেন, দুইদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতেছে। আজকে একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণে একজন মারাত্মকভাবে আহত হয়েছে। ক্যাম্পাস পুরাপুরি অরক্ষিত; এমন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা গেলো না। বর্তমানে ঢাবিতে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রক্টর আছে কী না, জানা নাই। উল্লেখযোগ্য কোনো কাজে তাঁর তৎপরতা দেখার সুযোগ হয়ে উঠে নাই বিগত কয়েকমাসে। এমন অথর্ব ব্যক্তিরে বিএনপি বানাইছে প্রক্টর !

৩ আগস্ট হাসিনার পক্ষে রেজিস্ট্রার ভবনে মিছিল করা প্রত্যাকটা কর্মকর্তা কর্মচারী এখনো বহাল তবিয়তে আছে, শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, মামলায় অভিযুক্ত ছাত্রলীগের বিরুদ্ধেও না। বর্তমান নাশকতার সাথে এদের সংশ্লিষ্টতা অবশ্যই আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিক; আর নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিক। ক্যাম্পাসে আর একটা ককটেল বিস্ফোরণ হলে, কোনো শিক্ষার্থী ভাই-বোনের ন্যূনতম কিছু হলে আমরা ভিসি-প্রক্টর থেকে সেটার খেসারত আদায় করে ছাড়বো। কথা ক্লিয়ার।

বিষয়:একাডেমিক ভবন ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…