চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে অল্প ব্যবধানে সিনেটের অনুমোদন পেয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনীতিকরণ নিয়ে দ্বিদলীয় উদ্বেগের মধ্যেই শনিবার ভোরে ৫০-৪৯ ভোটে তার নিয়োগ অনুমোদন করে সিনেট।

শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রিপাবলিকানদের সামান্য ব্যবধানে নিয়ন্ত্রিত সিনেটে ব্লাঞ্চের অনুমোদন ঘিরে তীব্র বিতর্ক হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত একজনকে বিচার বিভাগের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানটির ঐতিহাসিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সমালোচকরা। সরকারে যোগ দেওয়ার আগে ব্লাঞ্চ বেশ কয়েকটি ফৌজদারি মামলায় ট্রাম্পের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত ও আইন প্রয়োগে বিচার বিভাগকে ব্যবহার করতে চান।

Banglabid

এপ্রিল মাসে তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করার পর থেকেই ভারপ্রাপ্ত হিসেবে বিচার বিভাগের নেতৃত্ব দিচ্ছিলেন ব্লাঞ্চ। সিনেটের অনুমোদনের ফলে এখন তিনি আনুষ্ঠানিকভাবে পদটি গ্রহণ করে ট্রাম্প প্রশাসনের নীতিগুলো আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের সুযোগ পেলেন। তবে অনুমোদনের আগে ব্লাঞ্চকে বেশ কিছু বিষয়ে রিপাবলিকান সিনেটরদের উদ্বেগের মুখে পড়তে হয়। বিশেষ করে জেফরি এপস্টাইন-সম্পর্কিত নথি প্রকাশের বিষয়টি তিনি যেভাবে সামলেছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ছাড়া ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তথাকথিত ‘অস্ত্রায়নবিরোধী’ তহবিল প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট ও তার ছেলেদের জন্য সংশ্লিষ্ট কর-সুবিধার চুক্তিতে ব্লাঞ্চের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন রিপাবলিকান সিনেটর। শেষ পর্যন্ত ব্লাঞ্চ লিখিতভাবে কর-সুরক্ষা চুক্তির পরিধি কমানো এবং ‘অস্ত্রায়ন’ বাবদ অর্থ প্রদান বন্ধ করার প্রতিশ্রুতি দেন। এর ফলে তার মনোনয়ন নিয়ে তৈরি হওয়া কয়েকটি বড় বাধা দূর হয়। তবে তার এই প্রতিশ্রুতি আইনগতভাবে কতটা বাধ্যতামূলক এবং ভবিষ্যতে ট্রাম্প একই ধরনের কর্মসূচি অন্য নামে চালুর জন্য তাকে চাপ দিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি ব্লাঞ্চের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুক্রবার তিনি জানান, ট্রাম্পের দেওয়া প্রার্থীদের মধ্যে ব্লাঞ্চই সবচেয়ে উপযুক্ত বলে তিনি মনে করেন। ব্লাঞ্চ নিজেও তার মনোনয়নের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে অপরাধের হার কমাতে ভূমিকা রেখেছেন এবং বাইডেন প্রশাসনের সময়ে ট্রাম্প ও তার রক্ষণশীল মিত্রদের বিরুদ্ধে করা অন্যায়গুলো সংশোধনে কাজ করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টড ব্লাঞ্চডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টমার্কিন অ্যাটর্নি জেনারেলসাবেক আইনজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT