চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লুটেরে’র ট্রেলারে সোমালিয়ান জলদস্যুদের তাণ্ডব 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৪
বিনোদন
A A
জলদস্যুদের সাথে উদ্ধারকারীদের সমুদ্রযাত্রার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ওয়েব সিরিজে অনন্য অবস্থানে খ্যাতিমান নির্মাতা হংসল মেহতা। ‘স্ক্যাম ১৯৯২’ নির্মাণ করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন। আবারও নতুন সিরিজ নিয়ে আসছেন তিনি, যেখানে জড়িয়ে আছে তার নাম!

সিরিজটির নাম ‘লুটেরে’। যদিও এটি নির্মাণ করেছেন তার পুত্র জয় মেহতা। মার্চের ৬ তারিখে প্রথম ট্রেলার প্রকাশিত হয় ডিজনিপ্লাস হটস্টারের ইউটিউব চ্যানেলে। ২ মিনিট ১১ সেকেন্ডের সেই ট্রেলারটি মাত্র ৮ দিনে দেখা হয়েছে ১ কোটি ৬০ লাখ বারের চেয়ে বেশী!

ট্রেলারে মূলত ফুটে উঠেছে সোমালিয়ান জলদস্যুদের তাণ্ডব! সাগর পথে জাহাজে সোমালিয়ান জলদস্যুদের আক্রমণই এই সিরিজটির উপজীব্য। ভারত থেকে মাল বোঝাই একটি জাহাজ রওনা দেয় ইউক্রেনের উদ্দেশে। সেই যাত্রা পথেই সোমালিয়ান জলদস্যুর হাতে জাহাজটি অপহরণ হয়।

এর পরই শুরু মূল গল্প। মূলত অপহরণের পর এই জাহাজের কর্মীদের স্ট্রাগল, ও আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার দিক উঠে এসেছে ট্রেলারে। প্রধান চরিত্রে দেখা গেছে রজত কাপুর, বিবেক গোম্বার, দীপক তিজোরি, অভিনাশ পাণ্ডে, গৌরব শর্মাদের।

জানা যায়, ডিজনি হটস্টারের নতুন এই সিরিজটির শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ভারতের বিভিন্ন রাজ্যে। আগামি শুক্রবার (২২ মার্চ) থেকে ডিজনিপ্লাস হটস্টারে সিরিজটি স্ট্রিমিং হওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারডিজনি প্লাসবলিউডলুটেরেসিনেমাসিরিজসোমালিয়ান জলদস্যুহংসল মেহতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT