চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল ঘরে বসে ‘তুফান’ দেখার দিনক্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
অভিনেতা সঞ্জয় দত্তের স্টাইলিশ লুক, পুলিশ বাহিনীর সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

’তুফান’ মুক্তি পাচ্ছে চরকিতে– ১ সেপ্টেম্বর ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণাটি দেয় দেশের জনিপ্রয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তারপর থেকে মন্তব্যকারীদের একটাই প্রশ্ন ’কবে?’, ’কবে আসছে তুফান?’। দর্শকের কাঙ্ক্ষিত উত্তরটি দিয়েছে চরকি কর্তৃপক্ষ। 

১০ সেপ্টেম্বর বেলা ১১টা ১ মিনিটে প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে জনানো হয়, আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে ’তুফান’।

দেশ বিদেশে ব্যাপক সফতলা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ’তুফান’। চরকি কর্তৃপক্ষ জানান, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ’তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ’লাগে উরা ধুরা’ অন্যটি ’দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা ’দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।

Banglabid

ঈদুল আযহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও ‘তুফান’ তোলে এ সিনেমা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’তুফান’। প্রায় সবজায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা।

আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরকিতুফানলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT