বাংলাদেশ

সাংবাদিক মাহবুব মতিনের ১৭তম মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মাহবুব মতিনের ১৭তম মৃত্যুবার্ষিকী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম ব্যক্তিত্ব ও চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সংবাদকর্মী মাহবুব মতিনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৯ সালের ১০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় চ্যানেল আই সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহবুব মতিন।

১৯৭০ সালের ২২ জুলাই পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন মাহবুব মতিন। বাবার চাকরির সূত্রে তার জন্ম হয় সেখানে। দৈনিক মিল্লাত দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে দৈনিক রূপালী, ভোরের কাগজ ও সংবাদ-এ কাজ করেন।

সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন মাহবুব মতিন। দেশে কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট ‘জার্নালিস্টবিডি’ চালু করেন তিনি। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরিতে এ উদ্যোগ ছিল তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর একটি।

কর্মজীবনে বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাংবাদিকতায় অবদান রাখেন মাহবুব মতিন। তার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

বিষয়:চ্যানেল আই সংবাদ মৃত্যুবার্ষিকী যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক মাহবুব মতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…