চ্যানেল আই সংবাদের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমের মা হাসিনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসিনা বেগমের মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
পারিবারিক সূত্র নিশ্চিত করে, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের বাড়িতে যানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ মোট ৮ সন্তানের জননী ছিলেন। সন্তানদের মধ্যে মেয়ে তাসলিমা বেগম, মুসলিমা বেগম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম এবং লাকুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার।
আর ছেলে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মো. শহীদুল ইসলাম, জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, চ্যানেল আইয়ের জয়েন্ট এসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম।








