১৮ বছরে পদার্পণ করলো চ্যানেল আই সংবাদ। সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের নিউজ রুমে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন।
আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খানসহ বার্তা বিভাগের কর্মীরা।
১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। এর দুই বছর পর ২০০১ সালের একই দিনে চালু হয় চ্যানেল আই সংবাদ।







