বিনোদন

‘টাইগার থ্রি’-এর প্রথম পোস্টার প্রকাশ, জানা গেল মুক্তির তারিখ

টাইগার থ্রি' সিনেমার প্রধান অভিনেতাদের ছবি, মুক্তির আগের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম পোস্টার প্রকাশ, যেখানে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি দেখা যাচ্ছে, মুক্তির তারিখ জানানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সালমানের টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘টাইগার থ্রি’-এর প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। সেই সাথে জানানো হয়েছে মুক্তির তারিখ।

শনিবার সকালে মুক্তি পেল এই ছবির পোস্টার। পোস্টারে সালমানের চোখ দুটোই শুধু দেখা গিয়েছে। তাই পুরো লুক কেমন হবে তা বোঝা যায়নি। ইচ্ছে করেই যেন একটু রহস্য রেখে দিলেন নির্মাতারা।

ছবির পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে ছবি মুক্তির তারিখ। ২০২৩ সালের দিওয়ালীতে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

জানা গেছে ‘টাইগার থ্রি’ ছবির গল্পে এবার পৃথিবীর বড় কোনও একটি জাদুঘর থেকে চুরির ঘটনা দেখানো হবে। ছবিতে থাকার কথা শাহরুখ খানেরও। তাই ভক্তদের উৎসাহের কমতি নেই ছবিটিকে ঘিরে।

ছবিতে সালমানের বিপরীতে ক্যাটরিনা কাইফ থাকছেন। সিনেমাহলেই মুক্তি পাবে এই ছবি। এরপর ওটিটি মাধ্যমে দেখা যাবে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।


সূত্র: কইমই

বিষয়:ক্যাটরিনা টাইগার থ্রি শাহরুখ খান সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…